বাজারে এল ওরিয়নের ইলেকট্রনিকস ও গৃহসামগ্রী পণ্য
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের ইলেকট্রনিকস ও গৃহসামগ্রী পণ্যের ব্র্যান্ড ওরিয়ন হোম অ্যাপলায়েন্স লিমিটেড। গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১১ ও মোহাম্মদপুরে ওরিয়ন হোম অ্যাপলায়েন্সের নতুন দুটি শোরুমও উদ্বোধন হলো একইসঙ্গে।
নতুন যাত্রা উপলক্ষে ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম, পরিচালক আরজুদা করিম ও জেরিন করিম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যাত্রাবাড়ী ও লালবাগে আরও দুটি আউটলেট চালু হবে।
সালমান ওবায়দুল করিম বলেন, ছোট আকারের হোম অ্যাপায়েলেন্স মূলত হালকা শিল্পের মধ্যেই পড়ে। ফলে এর রপ্তানির ভালো সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, বাজেটে ১০ বছর মেয়াদি কর অবকাশের সুবিধাও তাঁদের এ খাতে বড়সড় পরিকল্পনা নিয়ে বিনিয়োগে অনুপ্রাণিত করেছে।
প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট ও করপোরেট সেলস–প্রধান মোহাম্মদ রফিকুল কাদির সিদ্দিকী পারভেজ জানান, ইতিমধ্যে ভালুকা ও ময়মনসিংহে প্রতিষ্ঠানটির নবনির্মিত কারখানায় বিভিন্ন ধরনের গৃহসামগ্রী পণ্যের উৎপাদন ও সংযোজনের কাজ শুরু হয়েছে। ৪৫০ কোটি টাকা বিনিয়োগে যাত্রা শুরু করা নতুন এ উদ্যোগের মাধ্যমে প্রায় এক হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে বলে জানান তিনি। বিজ্ঞপ্তি