বাজারে এল হিরো থ্রিলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিরো মটোকরপোরেশন লিমিটেড বিশ্বের অন্যতম সর্ববৃহৎ মোটরসাইকেল উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। বৈশ্বিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে হিরো সব সময়ই তাদের পণ্যের মানোন্নয়নে সচেষ্ট। এরই ধারাবাহিকতায় ১৬০ সিসির প্রিমিয়াম সেগমেন্টের গ্রাহকদের কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারের জন্য নিয়ে এল বহুল প্রতীক্ষিত আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ পরিবেশবান্ধব BS-6 ইঞ্জিনের নতুন ‘THRILLER 160R’ ভবিষ্যৎ প্রজন্মের বাইক। হিরো বাংলাদেশ অফিশিয়াল ফেজবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই দশকের সবচেয়ে এক্সাইটিং লঞ্চিং ইভেন্টটি প্রচার করা হয়।

নজরকাড়া এই মোটরসাইকেলটিতে রয়েছে হিরোর নিজস্ব এক্সসেন্স টেকনোলজি, যা ১০টি অত্যাধুনিক সেন্সরের মাধ্যমে নিশ্চিত করে সেরা এক্সিলারেশন, ঘণ্টায় ০-৬০ কিলোমিটার স্পিড ওঠে মাত্র ৪.৭ সেকেন্ডে এবং ব্রেকিং কন্ট্রোল নিশ্চিত করতে ‘THRILLER 160R’ বাইকটিতে রয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস) এ ছাড়া রয়েছে থ্রিলিং এক্সিলারেশন এবং অধিক জ্বালানিসাশ্রয়। ভালো কন্ট্রোলের জন্য রয়েছে ওয়াডার টায়ার এবং সব ধরনের রাস্তায় আরামদায়কভাবে চলার জন্য বাইকটিতে রয়েছে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশন, অটো সেল টেকনোলজি, এলইডি হেডলাইট এবং সামনে ও পেছনের ইন্ডিকেটর লাইটসহ সম্পূর্ণ এলইডি প্যাকেজ, আরও রয়েছে সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার। স্বাচ্ছন্দ্যপূর্ণ সিট ও স্পোর্টি লুক, মর্ডান সেফ্টি ফিচার বাইকটিকে আরও সমৃদ্ধ করেছে।

ভারতের জয়পুরে গবেষণা সংস্থা ‘সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড টেকনোলজি’ (সিআইটি) স্ট্রিট ফাইটার বাইকটির নকশা প্রণয়ন করেছে। অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চপ্রিয় মানুষেরই এই বাইকের লক্ষ্য।

নিলয় মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুসাব্বির আহমেদ বলেন, সিঙ্গেল ডিস্ক ১ লাখ ৮৯ হাজার ৯৯০ টাকা এবং ডাবল ডিস্ক ১ লাখ ৯৯ হাজার ৯৯০ টাকা। গ্রাহকদের জন্য বাইকটি ৩টি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে (স্পোর্টস রেড, পার্ল সিলভার হোয়াইট ও ভাইব্রান্ট ব্লু)।