বাটারফ্লাই মার্কেটিংয়ের নতুন এমডি এবং সিইও মুস্তাফিজুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুস্তাফিজুর রহমান সাজিদ
ছবি: বিজ্ঞপ্তি

বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডে পরিচালনা পরিষদের সদস্যরা আলোচনা সাপেক্ষে মুস্তাফিজুর রহমান সাজিদকে তাঁদের কোম্পানির নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিয়োগ দিয়েছে। ম্যানেজিং ডিরেক্টর পদে কাজ করার আগে সাজিদ সাহেব বাটারফ্লাই গ্রুপেই সিওও হিসেবে কোম্পানির সব কার্যক্রম পরিচালনা করতেন। সিওও হিসেবে তিনি শুধু একটি সফল ইলেকট্রনিক কোম্পানি চালাতেই সাহায্য করেননি; একই সঙ্গে নতুন এলজি ফ্যাক্টরি স্থাপনের পাশাপাশি বাটারফ্লাই গ্রুপে উল্লেখযোগ্য নতুন প্রোডাক্ট লাইন নিয়ে আসার কাজ করেছেন। ১৯৯৫ সালে বাটারফ্লাই গ্রুপে যোগ দেওয়ার পর থেকে ২৬ বছরে তিনি কোম্পনির বিভিন্ন বিভাগে কাজ করে তাঁর প্রতিভার পরিচয় দিয়েছেন।

মুস্তাফিজুর রহমান সাজিদ চেন্নাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) থেকে অ্যারো স্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স ডিগ্রি করেন। পরিচালনা পরিষদের সদস্যরা মনে করেন, মুস্তাফিজুর রহমান সাজিদের হাত ধরে বাটারফ্লাই কোম্পানি সফলতার সিঁড়িতে গর্বের সঙ্গে এগিয়ে যাবে। বিজ্ঞপ্তি