বাণিজ্য মেলায় হাতিলের চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিল এবার বাণিজ্য মেলায় উপস্থিত হয়েছে ভিন্ন কিছু ডিজাইনের পণ্য নিয়ে। প্রতিবছর হাতিল বাণিজ্য মেলায় উপস্থিত হয় সবার চেয়ে ভিন্ন কিছু উপস্থাপন করতে। সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশনের মতো চলছে আসবাবেও পরিবর্তন।

বাসাবাড়ি সাজানোয় ভিন্নমাত্রা আনতে দর্শক ও ক্রেতারা আসছেন হাতিলের প্যাভিলিয়নে। হাতিলের স্লোগান হচ্ছে ‘স্লিম ইজ স্মার্ট’। এ স্লোগানে ভরসাও রাখছেন সবাই। হাতিলের ফার্নিচার সব সময় স্মার্ট, হালকা এবং প্রয়োজন মিটিয়ে থাকে শতভাগ।

এ বছর হাতিল ছোট প্যাভিলিয়ন নিয়ে অংশগ্রহণ করেছে মেলায়। হাতিল কমপ্লেক্স লিমিটেডের জ্যেষ্ঠ কর্মকর্তা (টেরিটোরি ইনচার্জ) মো. সাখাওয়াত হোসেন বলেন, প্যাভিলিয়ন ছোট হলেও ভার্চ্যুয়ালি সব কিছু ক্রেতা-দর্শনার্থীদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। মেলায় আগত যে কেউ হাতিলের ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের ফার্নিচারটি দেখে নেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া বাণিজ্য মেলায় হাতিলের শোরুমেই বড় পর্দায় ভার্চ্যুয়ালি পছন্দের ফার্নিচার দেখার সুযোগ রয়েছে। শোরুম বা প্যাভিলিয়নে সরাসরি ফার্নিচার দেখলে যে অনুভূতি পাওয়া যাবে, সে একই অনুভূতি পাওয়া যাবে ভার্চ্যুয়ালি।

শোরুমে ঘুরে ঘুরে ফার্নিচার দেখার যে সুযোগ রয়েছে ক্রেতার, সেই সুযোগ ভার্চ্যুয়ালি এবারের মেলায়ও পাওয়া যাবে। হাতিলের ভার্চ্যুয়াল শোরুম hatil.link/v। ক্রেতা যদি কোনো পণ্য অর্ডার দিতে চান, তাহলে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে চলে যাবে পণ্যটি।

বরাবরের মতো এবারও বাণিজ্য মেলা উপলক্ষে হাতিল ক্রেতাদের জন্য রেখেছে ৫-১০ শতাংশ ছাড়ে পণ্য কেনার সুযোগ। এই ছাড়ের সুযোগ একজন ক্রেতা শোরুম ও অনলাইন এবং বাণিজ্য মেলায়ও পেয়ে থাকেন। বাণিজ্য মেলার পাশাপাশি ক্রেতা অনলাইনেও (hatil.com) হাতিলের ফার্নিচার ক্রয় করতে পারেন।

হাতিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৮, ২০১৯ সালে সর্বোচ্চ ভ্যাট প্রদানের পুরস্কার অর্জন করে। এ ছাড়া ২০১৬, ২০১৭ সালে সর্বোচ্চ ভ্যাট প্রদানে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে হাতিল। বাণিজ্য মেলায় প্যাভিলিয়ন তৈরিতেও মুনশিয়ানা দেখিয়েছে হাতিল। ২০১৫ সালে সবচেয়ে সুন্দর প্যাভিলিয়ন তৈরি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে। একই ক্যাটাগরিতে ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে দ্বিতীয় স্থান অর্জন করে হাতিল।

দেশের প্রধান ফার্নিচার ব্র্যান্ড ১৯৮৯ সাল থেকে ৩০ বছরের বেশি সময় ধরে দেশে ও বিদেশে ক্রেতাদের ফার্নিচারের চাহিদা পূরণ করে আসছে। দেশের বাজারে ৭০টির বেশি সুবৃহৎ ও সুসজ্জিত শোরুম এবং ভারত ও ভুটানে ২০টি একক ব্র্যান্ড শোরুম রয়েছে হাতিল ফার্নিচারের। হাতিল ফার্নিচার রপ্তানি করে থাকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যে। আরও জানতে ভিজিট করুন https://hatil.com/