বিকাশে রেমিট্যান্স পাঠালে ১ শতাংশ অতিরিক্ত বোনাস মিলবে
বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিকাশে টাকা পাঠালে সরকারি ২ শতাংশ প্রণোদনার সঙ্গে আরও ১ শতাংশ ক্যাশ বোনাস দিচ্ছে বিকাশ। বিশ্বের ৯৩টি দেশ থেকে ৪২টি মানি ট্রান্সফার প্রতিষ্ঠান হয়ে বাংলাদেশের ৮টি ব্যাংকের মাধ্যমে প্রায় পাঁচ কোটি বিকাশ গ্রাহকের অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠিয়ে এই ক্যাশ বোনাস পেতে পারেন প্রবাসীদের স্বজনেরা। ১০ হাজার টাকা বা এর চেয়ে বেশি যেকোনো পরিমাণ রেমিট্যান্স পাঠানোর জন্য এই অফার প্রযোজ্য হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফারটি চলবে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত। একজন গ্রাহক অফার চলাকালে মাসে দুবার করে মোট ৪ বার এবং মাসে ১ হাজার ২০০ টাকা করে সর্বোচ্চ ২ হাজার ৪০০ টাকা বোনাস উপভোগ করতে পারবেন। করোনাকালে এই সময়ে ঘরে বসেই যেকোনো সময় যেকোনো স্থান থেকে রেমিট্যান্স গ্রহণসহ সরকারি ২ শতাংশ প্রণোদনার পাশাপাশি বিকাশের আরও ১ শতাংশ ক্যাশ বোনাস প্রবাসী এবং তাঁর স্বজনদের জন্য বাড়তি স্বস্তি বয়ে আনবে।
মূল্যবান সময় নষ্ট করে কোথাও না গিয়ে প্রবাসীরা অনলাইন বা ইন্টারনেট অথবা মোবাইল ওয়ালেটের মাধ্যমে ট্রান্সফার করে ব্যাংকিং চ্যানেল হয়ে মুহূর্তেই তাঁর প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠিয়ে দিতে পারেন।
প্রবাসীরা দূর থেকে প্রিয়জন এবং দেশের জন্য রেমিট্যান্স পাঠান। করোনার এই সময়ে তাঁদের কিছুটা আনন্দ দেওয়ার জন্য বিকাশ, প্রথম আলো ও প্রবাসে বন্ধুর সহযোগিতায় ১৮ ডিসেম্বর অনলাইন কনসার্টের আয়োজন করা হয়েছে; যেখানে সংগীত পরিবেশন করবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পীরা। এই কনসার্ট চলাকালীন প্রবাসীরা তিনটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে দেশে থাকা তাঁর প্রিয়জনদের জন্য জিতে নিতে পারবেন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনসহ ক্যাশ বোনাস। https://fb.me/e/3bRVm08N8- এই লিংকে ক্লিক করে আরও বিস্তারিত জানা যাবে।