বিটিআইয়ের নতুন সিইও আসিফ ইকবাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের অন্যতম আবাসন প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই) আবাসনশিল্পে সুনামের সঙ্গে কাজ করে আসছে। সম্প্রতি এই প্রতিষ্ঠানে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যুক্ত হয়েছেন আসিফ ইকবাল।
দীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতা নিয়ে আসিফ ইকবাল করপোরেট জগতে খুব পরিচিত একজন ব্যক্তিত্ব। তিনি এক যুগের বেশি সময় ধরে প্রধান নির্বাহী হিসেবে খ্যাতনামা প্রতিষ্ঠান, যেমন ইউনিলিভার, রবি, এসিআই ও মেঘনা গ্রুপে কাজ করেছেন। নিজের ভিন্ন ধরনের চিন্তাচেতনায় তাঁর কাজে ভিন্নমাত্রা যোগ করে। বিজ্ঞপ্তি