বিনোদন পার্ক চলবে স্বাস্থ্যবিধি মেনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনা মহামারির কারণে এক বছরেরও বেশি সময় ধরে দেশের পর্যটন ও বিনোদন পার্ক বন্ধ। বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানসহ সরকারি কোষাগারে আয়কর, মূসক ও অন্যান্য কর বাবদ বিপুল রাজস্ব প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। ২০২০ সালে করোনাভাইরাসে সংক্রমণের প্রথম ধাপের কারণে সরকারি সিদ্ধান্তে বিনোদন পার্কগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২১ সালে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপের কারণে দেশের সব বিনোদন পার্ক সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গত এপ্রিল মাস থেকে বন্ধ রয়েছে। এ কারণে খাতটি পুনরায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকায় রাইডস ও যন্ত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অন্যান্য ব্যবসা খাতের মতো আমাদের বিনোদন পার্কগুলো খুলে না দিলে এ প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা সম্ভব হবে না।

দীর্ঘ সময় বিনোদন পার্ক বন্ধ থাকায় কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের অনেক ক্ষেত্রে বেতন–ভাতা পরিশোধ করা সম্ভব হচ্ছে না। এ কারণে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। তাই দ্রুত বিনোদন পার্ক খুলে দেওয়া হোক। অন্যান্য খাত যেভাবে স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হয়, সেভাবে করোনালের বিধি মেনে ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শনার্থী নিয়ে পার্ক পরিচালনা করার অনুমতি প্রদানের জন্য আহ্বান এ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের। পার্কগুলোয় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা খুবই সহজ।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যামিউজমেন্ট পার্কস অ্যান্ড অ্যাট্রাকশনসের (বাপা) সভাপতি শাহরিয়ার কামাল সরকারের কাছে বিনীত অনুরোধ করেন যেন বিনোদন পার্কগুলো দ্রুত খুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি