‘বেঙ্গল ফিশ’-এর যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বেঙ্গল ফিশ’-এর যাত্রা শুরু হয়েছে। ওয়ার্ল্ডফিশ-এর সহযোগিতায় বেঙ্গল মিট তাদের নতুন ক্যাটাগরির যাত্রা শুরু করল। বেঙ্গল মিটের তেজগাঁওয়ে প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর করেন বেঙ্গল মিটের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ এবং ওয়ার্ল্ডফিশের সাউথ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ক্রিস্টোফার প্রাইস। এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।