ব্র্যাক কুমনের ফ্র্যাঞ্চাইজ চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: বিজ্ঞপ্তি

ব্র্যাক কুমন লিমিটেড এবং ব্র্যাক কুমনের নতুন ইন্সট্রাক্টরের মধ্যে ‘ফ্র্যাঞ্চাইজ চুক্তি স্বাক্ষর’ হয়েছে। আজ শনিবার (৬ নভেম্বর) রাজধানীর মহাখালিতে ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে এ চুক্তি সই হয়।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর করেন ব্র্যাক কুমন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, লেডি সৈয়দা সারওয়াত আবেদ এবং ব্র্যাক কুমন মিরপুর সেন্টারের স্বত্বাধিকারী সুমাইয়া ফারজানা কাদেরী।

২০১৭ সালে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন প্রয়াত স্যার ফজলে হাসান আবেদ কেসিএমজির হাত ধরে বাংলাদেশে শুরু হয় কুমনের যাত্রা। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বের বৃহত্তম স্কুল পরবর্তী শিক্ষা কার্যক্রম কুমন এবং ব্র্যাকের যৌথ উদ্যোগে ব্র্যাক কুমন লিমিটেড দেশের বিভিন্ন স্থানে সেন্টার খোলা ছাড়াও ব্র্যাক স্কুলের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে কুমন মেথডের শিক্ষা ছড়িয়ে দেবে।

জাপানিজ গণিত শিক্ষক তরু কুমনের আবিষ্কার করা প্রায় ৬০ বছরেরও বেশি পুরোনো এই কুমন মেথড বর্তমানে বিশ্বের ৫৭টিরও বেশি দেশে শিশুদের গণিত ও ইংরেজির দক্ষতা বাড়াতে কাজ করে চলেছে। ব্র্যাক কুমন সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: https://brac-kumon.com.bd/