মধুমতি ব্যাংকের ক্রেডিট রেটিংয়ের মান উন্নয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধুমতি ব্যাংক লিমিটেডের (৩১ ডিসেম্বর ২০২০ তারিখভিত্তিক) আর্থিক বিবরণীর ওপর ভিত্তি করে Credit Rating Agency of Bangladesh (CRAB) ব্যাংকের দীর্ঘমেয়াদি রেটিং ‘A২’ থেকে ‘A১’–এ (জুন ৩০, ২০২২ পর্যন্ত) উন্নীত করেছে।
উল্লেখ্য, এ রেটিং ব্যাংকের এযাবৎকালের মধ্যে অর্জনকৃত সর্বোচ্চ রেটিং। দীর্ঘমেয়াদি রেটিং ‘A১’ দিয়ে আর্থিক দায়বদ্ধতা মেটানোর ক্ষেত্রে ব্যাংকের শক্তিশালী অবস্থানকে নির্দেশ করে।
অপর দিকে ব্যাংক স্বল্পমেয়াদি রেটিং ‘ST-২’ অর্জন করেছে, যা দিয়ে ব্যাংকের আর্থিক দায়বদ্ধতা যথাসময়ে পরিশোধের শক্তিশালী অবস্থানকে বোঝানো হয়, যা ব্যাংকের তারল্য ভিত্তি, অভ্যন্তরীণ তহবিল গঠন এবং তহবিলের বিকল্প উৎসের সহজলভ্যতার ক্ষেত্রে স্থিতিশীল, দৃঢ় পদক্ষেপসহ মধুমতি ব্যাংকের অবস্থানকে তুলে ধরছে। বিজ্ঞপ্তি