মনজুরুর রহমান পূবালী ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনজুরুর রহমান পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি পরিচালনা পর্ষদের ১২৮৮তম সভায় তাঁকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচন করা হয়।

ব্যাংকিং, ইনস্যুরেন্স ও চা উৎপাদন ব্যবসায় দীর্ঘ ৫৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মনজুরুর রহমান রেমা টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান। তিনি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ছিলেন। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য ছিলেন। মনজুরুর রহমান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি