মাতারবাড়ীতে ইউনিয়ন ব্যাংক উপশাখা খুলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে করপোরেট–মাতারবাড়ীতে ইউনিয়ন ব্যাংক উপশাখা খুলেছে
বেসরকারি খাতের ইউনিয়ন ব্যাংক কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে একটি উপশাখা খুলেছে। শরিয়াহভিত্তিক আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা দেওয়ার উদ্দেশে এই উপশাখা চালু করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, মো. নজরুল ইসলাম, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. এনামুল হক চৌধুরী এবং মাতারবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজা খান। অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরাসহ কক্সবাজারের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। — বিজ্ঞপ্তি