মানবতার কল্যাণে মীনা বাজার ও স্পৃহার ‘এবার একসাথে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি জেমকন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মীনা বাজারের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন। এর মাধ্যমে শুরু হলো সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের জন্য মীনা বাজার ও স্পৃহা বাংলাদেশের যৌথ উদ্যোগ ‘এবার একসাথে’।

‘এবার একসাথে’ উদ্যোগের আওতায় মীনা বাজার প্রতি রোববার সব আউটলেটে প্রতিটি বিলের একটি অংশ স্পৃহা বাংলাদেশকে অনুদান দেবে। এই অনুদানের অর্থ দিয়ে স্পৃহা সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের ভবিষ্যৎ সুরক্ষায় যথাযোগ্য পদক্ষেপ নেবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ছাড়া মীনা বাজারের আউটলেটগুলোতে স্পৃহার শিশুদের তৈরি গ্রিটিং কার্ডের বুথ স্থাপন করা হবে, যেখান থেকে ক্রেতারা কার্ড কিনে শিশু ও তরুণদের কল্যাণে যত খুশি আর্থিক সহায়তা দিতে পারবে।

মীনা বাজার কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগ সফল হলে অসংখ্য সুবিধাবঞ্চিত শিশু ও তরুণের পড়াশোনা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন মীনা বাজারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীন খান, পরিচালনা প্রধান শামিম আহমেদ জায়গীরদার, লিগ্যাল অ্যাডভাইজার জাহাঙ্গীর আলম ও ব্র্যান্ড ও কমিউনিকেশন ম্যানেজার তাসনিম হোসেন। আরও উপস্থিত ছিলেন স্পৃহা বাংলাদেশের নির্বাহী পরিচালক আসগর আলী সাবরি, পরিচালক মোহাম্মদ আনিসুল কবির জসির, উপপরিচালক ফারহা শারমিন, মহাব্যবস্থাপক রোজানা হাফিজ ও সিনিয়র গ্রোথ ম্যানেজার ফারহান ইমতিসার আহমেদ।