মিজানুর রহমান সাউথ বাংলা ব্যাংকের ভাইস চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিজানুর রহমান

সম্প্রতি সাউথ বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২৯তম সভায় শিল্পপতি মিজানুর রহমান সর্বসম্মতিক্রমে পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মিজানুর রহমান ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক। তিনি পর্ষদের বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন সফল শিল্পোদ্যোক্তা হিসেবে আবাসন, গৃহায়ণ, নির্মাণ, শিল্প, গণমাধ্যমসহ বিভিন্ন খাতে বিনিয়োগ আছে মিজানুর রহমানের। তিনি দৈনিক বর্তমান পত্রিকার সম্পাদক ও প্রকাশক। তাঁর নেতৃত্বে ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয় মুন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। মিজানুর রহমান দেশের বিভিন্ন আর্থসামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।