মোহাম্মদ জাহাঙ্গীর রূপালী ব্যাংকের ডিএমডি হলেন
রূপালী ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হলেন মোহাম্মদ জাহাঙ্গীর। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার কর্তৃক পদোন্নতি প্রাপ্ত হয়ে রূপালী ব্যাংক লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর।
মোহাম্মদ জাহাঙ্গীর ১৯৯০ সালে অফিসার হিসেবে রূপালী ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন। ডিএমডি হিসেবে পদোন্নতি পাওয়ার পূর্বে তিনি রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণ ও চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। অভিজ্ঞ এ ব্যাংকার এর আগে শাখা প্রধান ছাড়াও তথ্য প্রযুক্তি বিভাগ, অলটারনেট ব্যাংকিং বিভাগসহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ব্যাংকিং কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সৃজনশীল কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
মোহাম্মদ জাহাঙ্গীর ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এম.কম (ব্যবস্থাপনা) এবং পরবর্তীতে এমবিএ (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি দু’সন্তানের জনক।
তিনি ভারত, মালয়েশিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ ও ব্যাংকিং সেমিনারে অংশগ্রহণ করেন। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তি