রেড ক্রিসেন্ট যশোর ইউনিটে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লংকাবাংলা ফাউন্ডেশন যশোর জেলার অসহায়, দুস্থ ও গরিব শীতার্ত সাধারণ মানুষকে সহায়তার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটকে শীতবস্ত্র প্রদান করেছে। লংকাবাংলা ফাউন্ডেশন নিজেদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছর এ কম্বল বিতরণ কর্মসূচি পরিচালনা করে থাকে। চলতি বছরে দুর্দশাগ্রস্ত ও শীতার্ত মানুষের প্রয়োজন বিবেচনা করে যশোরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সমাজের শীতার্ত ও দরিদ্র জনগোষ্ঠীর দুর্ভোগ হ্রাস করা। লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র প্রদান কার্যক্রমটি রেড ক্রিসেন্টের যশোর ইউনিটে পরিচালিত হয়। শীতবস্ত্র বিতরণের সময় যশোর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি জাহিদ হাসান ও লংকাবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি