র্যাংগস ইমার্টের নতুন আউটলেট শেওড়াপাড়ায়
র্যানকন গ্রুপের রিটেইল ইলেকট্রনিকস প্রতিষ্ঠান র্যাংগস ইমার্টের নতুন আউটলেট চালু হলো রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায়। গত ২৮ জুন শেওড়াপাড়া জামে মসজিদের বিপরীতে প্রধান সড়কসংলগ্ন এলাকায় নতুন এ আউটলেটটি উদ্বোধন করা হয়।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাংগস ইমার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরিফ চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী আশিক উর-রহমান ও চিফ অপারেটিং অফিসার সামির মুহাম্মাদ সালেহ। স্যামসাং বাংলাদেশের হেড অব সেলস সাদ বিন হাসান ও হিটাচি (বাংলাদেশ)-এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার খালিদ মাহমুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কাজী আশিক উর–রহমান বলেন, সময়ের সঙ্গে র্যাংগস ইমার্ট দেশব্যাপী তার নেটওয়ার্ক বৃদ্ধি করে চলেছে। সেই অঙ্গীকারের ধারাবাহিকতায় চালু করা হলো শেওড়াপাড়ার আউটলেট। তিনি আরও বলেন, ‘ক্রেতাদের সময় উপযোগী ও চাহিদা অনুযায়ী বিশ্বমানের সবচেয়ে বেশি ব্র্যান্ডের ইলেকট্রনিকস পণ্য শুধু আমরাই একই ছাদের নিচে নিয়ে এসেছি। আর সেই সঙ্গে আমরা আমাদের সার্ভিস–সংক্রান্ত সব কার্যক্রম বৃদ্ধি করেছি ওয়ারেন্টির সময়সীমা বাড়িয়ে ও আফটার-সেলস সার্ভিসের মাধ্যমে। আমাদের প্রতিষ্ঠান ক্রেতাদের কেনাকাটার অভিজ্ঞতা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে।’