শামসুল ইসলাম ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক
মোহাম্মদ শামসুল ইসলাম ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন। গত শুক্রবার (১৬ জুলাই) তিন বছরের জন্য এ পদে দায়িত্ব পেয়েছেন তিনি।
মোহাম্মদ শামসুল ইসলাম অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গত ফেব্রুয়ারি মাসে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসে যোগ দেন। গত মে মাসে ব্যবস্থাপনা পরিচালক অবসর গ্রহণ করায় কোম্পানির পর্ষদ তাঁকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত করে। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সে যোগ দেওয়ার আগে তিনি গ্লোবাল ইসলামি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
শামসুল ইসলামের ব্যাংকিং সেবায় দীর্ঘ প্রায় ৩৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি এবি ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে ১৯৮৯ সালে কর্মজীবন শুরু করেন।
এবি ব্যাংকে কর্মরত অবস্থায় তিনি বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তাঁর কর্মজীবনে দেশে–বিদেশে বিভিন্ন সেমিনার ও ট্রেনিংয়ে অংশগ্রহন করেন। শামসুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি