সঞ্চয়পত্রের কোটা শেষ, কোথায় হবে ‘ট্যাক্স ইনভেস্টমেন্ট?
অধিকাংশ চাকরিজীবী ও ব্যবসায়ীর জন্য প্রতিবছরের মে-জুন মাসে জরুরি আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায় ট্যাক্স বা কর। কর রেয়াতের জন্য কোথায় বিনিয়োগ করা যায়, তা নিয়ে বেশির ভাগ মানুষই বছরের এ সময় সিদ্ধান্ত নেন এবং বিনিয়োগ করেন।
কর রেয়াতের জন্য বেশ কিছু (২০-এর অধিক) খাত থাকলেও মানুষ মূলত ৫-৬টি খাতেই বিনিয়োগ করে থাকেন। যেমন ডিপোজিট পেনশন স্কিম বা ডিপিএস, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা সঞ্চয়পত্র, শেয়ার মার্কেট তথা সেকেন্ডারি স্টকে বিনিয়োগ, ইউনিট সার্টিফিকেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ও বিমা।
কোন খাতে কতটুকু পর্যন্ত বিনিয়োগ করা যাবে এবং কোন খাতে কী পরিমাণ বিনিয়োগের জন্য কর রেয়াত প্রযোজ্য হবে, এ বিষয়ে খাতভিত্তিক ‘করযোগ্য বিনিয়োগ-সীমা’ নির্ধারণ করা আছে। সীমা বিবেচনায় এবং নিশ্চিত রিটার্নের জন্য সঞ্চয়পত্রই এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় বিনিয়োগ খাত। কিন্তু সঞ্চয়পত্রে একক বিনিয়োগসীমা ৫০ লাখ টাকা, তাই যাঁদের বড় অঙ্কের করযোগ্য আয় আছে, তাঁদের অধিকাংশের ক্ষেত্রেই দেখা যায়, সঞ্চয়পত্রের বিনিয়োগ-সীমা ইতিমধ্যেই অতিক্রান্ত হয়ে গেছে। ফলে এই করের মৌসুমে তাঁরা সাধারণত পুঁজিবাজারে বিনিয়োগ করে থাকেন। এই বিনিয়োগ সর্বোচ্চ কর রেয়াত দিতে সক্ষম হলেও ঝুঁকিপূর্ণ বলে অনেকের মনেই প্রশ্ন, বিকল্প কী আছে?
সর্বোচ্চ কর রেয়াত এবং বিনিয়োগের নিরাপত্তা বিবেচনায় যে কটি খাত আছে, সেগুলোর মধ্যে সবচেয়ে উপযুক্ত হিসেবে বিবেচিত হয় ‘ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড’। পৃথিবীব্যাপী এই বিনিয়োগ মাধ্যমের চল থাকলেও বাংলাদেশে এ ধরনের কিছু ছিল না। গত বছরের জুন মাসে বাংলাদেশে প্রথম ‘আইডিএলসি ইনকাম ফান্ড’ নামক নতুন বেমেয়াদি ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড বাজারে এনেছে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এই ফান্ডের অধিকাংশ বিনিয়োগ (৪০ %-৬০ %) সরকারি সিকিউরিটিজে করা হয়। এ ছাড়া সেকেন্ডারি ইকুইটি মার্কেটে বিনিয়োগ না করার কারণে ক্যাপিটাল মার্কেটের ঝুঁকি পরিহার করে এ ফান্ড সর্বোচ্চ কর রেয়াত ও নিয়মিত ভালো রিটার্নের জন্য নিরাপদ বিনিয়োগের সুযোগ দেয়।
এ লক্ষ্যে যাত্রা শুরুর ছয় মাসের মধ্যেই গত ৩১ ডিসেম্বরের আর্থিক বিবরণীর ভিত্তিতে ৩ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ প্রদান করেছে আইডিএলসি ইনকাম ফান্ড। বিনিয়োগের মতাদর্শ ও নীতিমালার সফল প্রয়োগের মাধ্যমে শেয়ার মার্কেটের নিম্নগামী সূচককে অগ্রাহ্য করে এ পর্যন্ত প্রতি মাসেই বেড়েছে আইডিএলসি ইনকাম ফান্ডের ন্যাভ। অন্তর্বর্তীকালীন লভ্যাংশসহ ২৪ জুন, ২০২১ থেকে ১৯ মে ২০২২ পর্যন্ত যাত্রা শুরুর ১১ মাসে আইডিএলসি ইনকাম ফান্ডের রিটার্ন ৬ দশমিক ৮ শতাংশ। তাই ফান্ডের ধরন ও পারফরম্যান্সের বিবেচনায় সর্বোচ্চ ট্যাক্স রিবেট ও নিয়মিত ভালো রিটার্নের জন্য তুলনামূলক নিরাপদ খাত হিসেবে এই কর মৌসুমে বিনিয়োগকারীদের কাছে চূড়ান্ত বিবেচ্য হতে পারে ‘আইডিএলসি ইনকাম ফান্ড’।
সর্বোপরি, যাঁদের সঞ্চয়পত্রের বিনিয়োগ-সীমা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, তাঁদের জন্য ‘আইডিএলসি ইনকাম ফান্ড’ই হতে পারে সেরা মাধ্যম। বিনিয়োগের ঝুঁকি সর্বাপেক্ষা অগ্রাহ্য করে নিয়মিত ভালো রিটার্নের পাশাপাশি সর্বোচ্চ কর ছাড় দিতে।