সাউথইস্ট ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বেসরকারি সাউথইস্ট ব্যাংকের নির্বাহী কমিটির ৪০৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি সাউথইস্ট ব্যাংকের নির্বাহী কমিটির ৪০৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত সভায় সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ কাশেম সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য দুলুমা আহমেদ, জোসনা আরা কাশেম, রেহানা রহমান, মো. আকিকুর রহমান, উপদেষ্টা জাকির আহমেদ খান এবং ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন উপস্থিত ছিলেন।

সভায় সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্যরা ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ এবং তার অর্জন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়া পর্ষদের সদস্যরা ভবিষ্যৎ দিকনির্দেশনামূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।