সুপার বোর্ডে যুক্ত হলো পিভিসি শিট
সুপার বোর্ড বাজারে নিয়ে এল পিভিসি শিট। টি কে গ্রুপের প্রধান কার্যালয় টি কে ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সম্প্রতি এই নতুন পণ্য উদ্বোধন করেন গ্রুপের গ্রুপ পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার। এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালক (প্রোডাকশন ও টেকনিক্যাল) খোরশেদ আলম, পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ মোফাচ্ছেল হক, পরিচালক (ফিন্যান্স ও অপারেশনস) শফিউল আতহার তসলিম, সুপার বোর্ডের হেড অব বিজনেস মোহাম্মদ নুরুন নবীসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে গ্রুপ ডিরেক্টর মোস্তফা হায়দার বিক্রয়কর্মীদের নতুন এ পণ্য বাজারজাতকরণে অনুপ্রাণিত করেন। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করে সুপার বোর্ডকে বাজারে শীর্ষস্থানে নিয়ে যেতে বলেন। টি কে গ্রুপের বিভিন্ন ইউনিট সব সময় ভোক্তা সাধারণের চাহিদার কথা বিবেচনা করে নতুন নতুন সময়োপযোগী মানসম্মত পণ্য বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় যাত্রা শুরু করল সুপার বোর্ড পিভিসি শিট। এই পণ্য ভোক্তা সাধারণের আস্থা অর্জনে সক্ষম হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি