সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়েছে
ছবি: বিজ্ঞপ্তি

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ রোববার নানা আয়োজনের মাধ্যমে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল আজিম আরিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক; কোম্পানি সচিব আবদুল হান্নান খান এবং অন্য নির্বাহীরা। ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে এ সময় ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান ও শাখার ব্যবস্থাপকেরা যুক্ত ছিলেন। ছবি: বিজ্ঞপ্তি