সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানান আয়োজনে উদ্‌যাপিত হয়েছে
ছবি: বিজ্ঞপ্তি

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল সোমবার (২২ নভেম্বর) নানান আয়োজনে উদ্‌যাপিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল আজিম।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক মো. কামাল উদ্দিন ও মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক, মো. সামছুল হক ও মুহাম্মদ ফোরকানুল্লাহ, কোম্পানি সচিব আবদুল হান্নান খান এবং অন্য নির্বাহীরা উপস্থিত ছিলেন।

সারা দেশে ব্যাংকের ১৬৯টি শাখা, ৯৬টি উপশাখা এবং ১৯১টি এজেন্ট ব্যাংকিং আউটলেটেও নানান আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মো. আনোয়ারুল আজিম আরিফ ব্যাংকের ২৬ বছরের অগ্রযাত্রার সহযাত্রী সম্মানিত গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থাসহ সব শুভানুধ্যায়ীকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। স্বাগত ভাষণে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী ব্যাংকের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন এবং ব্যাংকটির শীর্ষ স্থান ধরে রাখার জন্য কঠোর পরিশ্রম ও উত্তম গ্রাহক সেবার ওপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি