স্ট্যান্ডার্ড ব্যাংকের ‘হেডিং টু স্ট্র্যাটেজিক রিলেশনশিপ ম্যানেজমেন্ট’ কর্মশালা আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের জন্য ‘হেডিং টু স্ট্র্যাটেজিক রিলেশনশিপ ম্যানেজমেন্ট’ শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা করেছিল। ব্যাংকের আগ্রাবাদ শাখা, চট্টগ্রামে গতকাল শনিবার এ কর্মশালার আয়োজন করা হয়।
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মশালায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ প্রধান অতিথি এবং ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ইভিপি ও চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ তারেক উজ জামান ওই কর্মশালায় সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন।