স্বাধীনতার ৫০ বছরে স্মারক ক্রেডিট কার্ড চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে সীমিত সংস্করণে স্ট্যান্ডার্ড চার্টার্ড প্ল্যাটিনাম ক্রেডিট ক্রেডিট কার্ড চালু করেছে। সক্রিয় হওয়া প্রতিটি কার্ডের জন্য ব্যাংক মুক্তিযুদ্ধ জাদুঘর তহবিলে অনুদান দেবে এবং কার্ডধারীরা জাদুঘরের দাতাদের তালিকায় তাঁদের নাম নিবন্ধিত করার এবং অন্যান্য বিশেষ সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। স্মারক এই ক্রেডিট কার্ড স্বাধীনতার উদ্‌যাপন এবং স্বাধীন বাংলাদেশের ৫০ বছরের অর্জনকে স্মরণ করে চালু করা হচ্ছে।

কার্ডে বাংলাদেশের জাতীয় গর্বের চিত্র বেঙ্গল টাইগার এবং এর প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবন উপস্থাপন করা হয়েছে, যা সব প্রতিকূলতার ঊর্ধ্বে উঠে এগিয়ে যাওয়ার জন্য জাতির সহনশীলতা ও দৃঢ়তা প্রতীকায়িত করে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, ‘স্মারক কার্ডটি অসংখ্য মুক্তিযোদ্ধার ঐতিহাসিক কৃতিত্বের প্রতি আমাদের কৃতজ্ঞতা, সংহতি ও গর্বের প্রকাশ, যাঁদের নিঃস্বার্থ আত্মত্যাগ বাংলাদেশের স্বপ্নকে সম্ভব করে তুলেছিল। মুক্তিযুদ্ধ জাদুঘরের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা কৃতজ্ঞ।’

স্ট্যান্ডার্ড চার্টার্ডের এ কার্ডে কার্ডহোল্ডার বিনা খরচে চারজন সঙ্গীসহ মুক্তিযুদ্ধ জাদুঘরের গ্যালারিগুলো দেখার সুবিধা পাবেন। এ ছাড়া জাদুঘরের লাইব্রেরি ও গবেষণা শাখায় প্রবেশের সুযোগ, জাদুঘর প্রকাশিত বই ও সিডিতে ১০ শতাংশ ছাড়সহ নানা সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি