হাউসফুল উৎসবে গাড়ি পেলেন লালবাগের গোলাম মোস্তফা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ সিমেন্ট হাউসফুল অফারের পুরস্কার বিতরণ করা হয়েছে। করোনা পরিস্থিতিতে এ বছরও শাহ সিমেন্ট হাউসফুল অফার ২০২০ সালের সমাপনী অনুষ্ঠান কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে হয়েছে। শাহ সিমেন্ট হাউসফুল অফারের মেগা পুরস্কার বিজয়ী হলেন ঢাকার লালবাগের মো. হাসান গোলাম মোস্তফা। তিনি লালবাগের ওয়াজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।
গত রোববার (২৯ আগস্ট ) সীমিত এক আয়োজনে শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে বিজয়ী মো. হাসান গোলাম মোস্তফাকে গাড়ি হস্তান্তর করেন আবুল খায়ের গ্রুপের ডাইরেক্টর ব্র্যান্ড মার্কেটিং নওশাদ চৌধুরী।
অনুষ্ঠানে শাহ সিমেন্টের পক্ষ থেকে মেগা পুরস্কার গাড়ি বিজয়ী ও সারা দেশে সব বিজয়ীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
বিজ্ঞপ্তি