হৃতিকের সঙ্গে মাউন্টেন ডিউ নিয়ে এল ‘ভয়ের পরেই জয়’
যারা ভয়ের মুখেও থেমে না গিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায় অসাধারণ কিছু করার প্রচেষ্টায়, ব্র্যান্ড হিসেবে মাউন্টেন ডিউ সব সময় তাদের প্রেরণা জোগায়। এর ধারাবাহিকতায় ‘ভয়ের পরেই জয়’ ক্যাম্পেইন নিয়ে এল জনপ্রিয় এই কোমল পানীয় ব্র্যান্ড।
মঙ্গলবার থেকে নতুন টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি) শুরু করেছে মাউন্টেন ডিউ। এতে আছেন বলিউডের সুপারস্টার হৃতিক রোশন। তিনি মাউন্টেন ডিউয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। টিভিসিটি ধারণ করা হয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের ইমার’স বুর্জ খলিফাতে।
মাউন্টেন ডিউ বিশ্বাস করে, যেকোনো কঠিন পরিস্থিতিতে মানুষের সামনে দুটি পথ থাকে; হয় ভয়ে দমে গিয়ে পিছিয়ে যাওয়া অথবা ভয়কে পেরিয়ে সামনে এগিয়ে যাওয়া—আর পথ নির্বাচনই সত্যিকারের হিরোদের আলাদা করে তোলে অন্য সবার থেকে। এই টিভিসিতে মাউন্টেন ডিউয়ের এই বিশ্বাস বেশ ভালোভাবে ফুটে উঠেছে।
শুটিংয়ের অভিজ্ঞতার ব্যাপারে মাউন্টেন ডিউয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হৃতিক রোশন বলেন, ‘মাউন্টেন ডিউ-এর এই দর্শন “ভয়ের পরেই জয়” আমি নিজেও বিশ্বাস করি। আমার মনে হয়, আপনি যেই হোন না কেন, যেখান থেকেই আসুন না কেন, যেকোনো ভয়ের মুখেই নিজের সাহসই একজনকে করে তোলে সত্যিকারের হিরো।’ তিনি বলেন, ‘আমি নিশ্চিত এই ফিল্মটি দর্শকদের খুবই পছন্দ হবে।’
নতুন টিভিসির ব্যাপারে পেপসিকো বাংলাদেশ রিজিওনের জ্যেষ্ঠ বিপণন পরিচালক (সিনিয়র মার্কেটিং ডিরেক্টর) নাসিব পুরি বলেন, ‘আমাদের “ভয়ের পরেই জয়” দর্শনের সঙ্গে মাউন্টেন ডিউ বাংলাদেশে সব সময়ই বাহবা জানিয়েছে তাদের, যারা সীমা অতিক্রম করে এবং ঝুঁকি নিয়ে নিজের ভয়–দ্বিধা পেছনে ফেলে জয় ছিনিয়ে আনে। এ বছর ব্র্যান্ডটি আবারও এই বার্তাই দিতে চায়, যারা প্রতিকূলতার মুখেও বিজয়ী হয়ে বেরিয়ে আসে, তারাই সত্যিকারের হিরো।’ তাঁর বিশ্বাস, নতুন টিভিসি দর্শকেরা পছন্দ করবেন।