ওয়ালটনের এসিতে এআইসহ সর্বাধুনিক স্মার্ট প্রযুক্তি ও ফিচার
অসহনীয় গরমে একটু প্রশান্তি পেতে মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্তরাও এখন এয়ার কন্ডিশনার বা এসি কিনছেন। কিন্তু কোন ব্র্যান্ডের এসি সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসই, সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ ও সহজ বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করে ইত্যাদি বিষয়ে অনেক ক্রেতাই উদ্বিগ্ন থাকেন। এ ক্ষেত্রে ক্রেতাদের জন্য আদর্শ হচ্ছে দেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের এসি। এয়ার কন্ডিশনারের খাতে টানা দুই বছর ধরে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে ওয়ালটন।
এআইনির্ভর সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার
ওয়ালটন বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান, যার একটি স্বতন্ত্র ও শক্তিশালী রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিম রয়েছে, যেখানে দেশি-বিদেশি প্রকৌশলীরা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে প্রতিনিয়ত গবেষণা চালাচ্ছে। সেই সঙ্গে তারা প্রোডাক্টের উদ্ভাবন নিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে একমাত্র ওয়ালটন এসিতেই রয়েছে সর্বোচ্চসংখ্যক ফিচার ও উন্নত প্রযুক্তি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তি, এআই ডক্টর ফিচার, সোলার-হাইব্রিড প্রযুক্তি, প্লাজমা প্রযুক্তি, আইওটিবেজড স্মার্ট কন্ট্রোল সিস্টেম, রিমোট ফাইন্ডার, পেটেন্ডেড ব্লুটুথ কন্ট্রোল, পেটেন্ডেড অফলাইন ভয়েস (বাংলা ও ইংরেজি) কন্ট্রোল, পেটেন্ডেড আইকনিক স্মার্ট ডিসপ্লে, ইউভি কেয়ার, মরিচা প্রতিরোধক কোটেক টেকনোলজি, ফ্রস্ট ক্লিন, থ্রি-ইন-ওয়ান কনভার্টিবল টেকনোলজি।
বিএসটিআইয়ের এনার্জি রেটিং অর্জন
ওয়ালটন এসি অর্জন করেছে বিএসটিআইয়ের ‘৫ প্লাস’ স্টার এনার্জি রেটিং সনদ, যার ইইআর ৫.৫। যত বেশি স্টার রেটিং, বিদ্যুৎ খরচ তত কম। বাজারে বিদেশি অনেক ব্র্যান্ডের এসি আছে যাতে ভারত, ভিয়েতনাম, চীনসহ বিভিন্ন দেশের এনার্জি রেটিং দেওয়া থাকে। এসব দেশের এনার্জি রেটিং স্ট্যান্ডার্ড বাংলাদেশের স্ট্যান্ডার্ডের চেয়ে তুলনামূলক অনেক কম। এ জন্য এসি কেনার সময় অবশ্যই বিএসটিআই কর্তৃক এনার্জি রেটিংপ্রাপ্ত কি না, যাচাই করা উচিত। বর্তমানে বাজারে ১ টন, ১.৫ টন ও ২ টন এসিতে সবচেয়ে কম বিদ্যুৎ খরচ হয় ওয়ালটন এসিতে।
ওয়ালটন এসিতে সমস্যায় স্বয়ংক্রিয় সমাধানে ‘আই ডক্টর’ ফিচার
বাংলাদেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের আইওটিসমৃদ্ধ (ইন্টারনেট অব থিংস) স্মার্ট এসিতে যুক্ত করা হয়েছে ‘এআই ডক্টর’ ফিচার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এই ফিচার গ্রাহকের বাসায় ব্যবহৃত ওয়ালটন স্মার্ট এসির কুলিং পারফরম্যান্স, সেন্সরসহ অন্যান্য কম্পোনেন্টে কোনো সমস্যা হলে তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে তৎক্ষণাৎ নিজেই সমাধানের চেষ্টা করবে। অন্যথায় সঙ্গে সঙ্গে গ্রাহকের বাসার নিকটস্থ সার্ভিস সেন্টারে নোটিফিকেশন পাঠিয়ে দেবে। নোটিফিকেশনটি পাওয়ার পর কাস্টমার কেয়ার সার্ভিসের প্রতিনিধি গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে বাসায় গিয়ে সমস্যা সমাধান করে দেবে। ফলে গ্রাহক ওয়ালটন স্মার্ট এসির কোনো অস্বাভাবিকতা বোঝার অনেক আগেই পেয়ে যাবেন প্রয়োজনীয় বিক্রয়োত্তর সেবা।
পেটেন্ডেড কোটেক টেকনোলজি
বাংলাদেশের অঞ্চলভিত্তিক পরিবেশ বা আবহাওয়াগত পার্থক্য রয়েছে। তাই উপকূলবর্তী বা ইন্ডাস্ট্রিয়াল এলাকাভিত্তিক পরিবেশ ও আবহাওয়া উপযোগী করে ওয়ালটন এসিতে ব্যবহার করা হয়েছে কোটেক টেকনোলজি, যা ওয়ালটনের পেটেন্ডেড টেকনোলজি। ফলে এসির কন্ডেন্সার ও ইভাপোরেটরের স্থায়িত্ব দ্বিগুণের বেশি বৃদ্ধি পাবে। ফলে গ্রাহকের বিক্রয়োত্তর খরচ কমে যাবে এবং অর্থের সাশ্রয় হবে। উল্লেখ্য, কোটেক টেকনোলজিসমৃদ্ধ ওয়ালটন এসি ৩২ শতাংশ বেশি দীর্ঘস্থায়ী, যা বুয়েট কর্তৃক পরীক্ষিত।
সোলার হাইব্রিড এসি
ওয়ালটনের সুপার সেভিং মডেলের সোলার হাইব্রিড এসি দিনের বেলায় সোলার পাওয়ারের মাধ্যমে চলবে। যদি সোলার পাওয়ার কম থাকে, তখন সোলার পাওয়ার থেকে আগে বিদ্যুৎ নিয়ে তারপর প্রয়োজন অনুযায়ী বৈদ্যুতিক লাইনের মাধ্যমে হাইব্রিড পদ্ধতিতে চলবে। এতে বিদ্যুৎ খরচ হবে অনেক কম। এ ছাড়া রাতের বেলায় সোলার পাওয়ার ব্যাটারির মাধ্যমে বা বৈদ্যুতিক লাইনেও চলবে।
থ্রি-ইন-ওয়ান কনভার্টার টেকনোলজি
ওয়ালটন এসিতে ব্যবহৃত থ্রি-ইন-ওয়ান কনভার্টার টেকনোলজি গ্রাহকের রুমের আয়তন অনুযায়ী ১.৫ থেকে ১ টন এবং পৌনে ১ টনে রূপান্তরের সুবিধা রয়েছে।
পেটেন্ডেড স্মার্ট আইকনিক ডিসপ্লে
ওয়ালটন এসিতে সংযোজন করা হয়েছে নিজস্ব রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আরঅ্যান্ডআই) টিম কর্তৃক উদ্ভাবিত পেটেন্ডেড স্মার্ট আইকনিক ডিসপ্লে। ফলে গ্রাহকেরা সরাসরি এসিটির আওতায় রুম ও আউটডোর টেম্পারেচার, বিদ্যুৎ কনজম্পশন রেট, গত মাস বা গত বছরের কনজাম্পশন রেট ইত্যাদি সূক্ষ্মভাবে মনিটর করতে পারেন।
স্মার্ট আইওটি প্রযুক্তি
ওয়ালটনের এসিতে সংযুক্ত করা হয়েছে স্মার্ট আইওটি প্রযুক্তি। ‘স্মার্ট অ্যাপস সলিউশন ফাংশন’ অ্যাপের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্মার্টফোনের মাধ্যমে ওয়ালটন এসি চালু ও বন্ধ করা যায়। পাশাপাশি এসির বিদ্যুৎ বিলের হিসাবও বের করা যায় খুব সহজেই। এ ছাড়া এসিতে কোনো সমস্যা আছে কি না, তা স্মার্ট ডায়াগনসিসের মাধ্যমে চেক করা যায়।
পেটেন্ডেড অফলাইন ভয়েস কন্ট্রোল সুবিধা
ওয়ালটন এসিতে রয়েছে নিজস্ব আরঅ্যান্ডআইয়ের উদ্ভাবিত পেটেন্ডেড অফলাইন ভয়েস কন্ট্রোল সুবিধা, যাতে একটি এসি বাংলা ও ইংরেজি দুটি মাধ্যমেই কমান্ড নিতে সক্ষম। অর্থাৎ গ্রাহকেরা বাংলা ও ইংরেজি—দুই মাধ্যমেই এসি পরিচালনা করতে পারবেন।
ওয়ালটন এসিতে পরিবেশবান্ধব গ্যাস
ওয়ালটন এসির কম্প্রেসরে ব্যবহার করা হচ্ছে বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর-৩২ এবং আর-২৯০ গ্যাস, যা বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ ক্ষতিকারক গ্যাসের নিঃসরণ হ্রাস করে ওজোন স্তর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অর্থাৎ পরিবেশ সুরক্ষায় ওয়ালটনের হাত ধরে বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে এগিয়ে গেছে বাংলাদেশ।
সঠিক বিটিইউ
ওয়ালটন এসি সঠিক বিটিইউ স্ট্যান্ডার্ড শতভাগ কুলিং ক্যাপাসিটি নিশ্চিত করবে।
ওয়াইড ভোল্টেজ রেঞ্জ
বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ লাইনে প্রায়ই ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন বা তারতম্য ঘটে থাকে। এমতাবস্থায় ওয়ালটন এসিতে ওয়াইড ভোল্টেজ রেঞ্জ ফিচার সংযুক্তির ফলে বিদ্যুৎ লাইনে ১০০ থেকে ৩০০ পর্যন্ত ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশনের মধ্যেও নির্বিঘ্নে চলবে।
সর্বোচ্চ গুণগত মান ও শ্রেষ্ঠত্বের আত্মবিশ্বাস
ওয়ালটনের প্রতিটি এসি আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ সনদ অর্জন করে বাজারজাত করা হয়। গুণগত মানের শ্রেষ্ঠত্বের আত্মবিশ্বাসে ওয়ালটন এসির গ্রাহকদের দেওয়া হচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিসহ ইনভার্টার এসির কম্প্রেসরে ১২ বছর পর্যন্ত ওয়ারেন্টি, পিসিবিতে ৫ বছর পর্যন্ত ওয়ারেন্টি, স্পেয়ার পার্টসে ৩ বছরের ওয়ারেন্টি, ২ বছরের ফ্রি সার্ভিস ও ফ্রি ইনস্টলেশন সুবিধা।
দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা
আইএসও সনদপ্রাপ্ত কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্টের আওতায় সারা দেশে ৯০টির বেশি সার্ভিস সেন্টার রয়েছে ওয়ালটনের। এর পাশাপাশি পাঁচ শতাধিক সার্ভিস পার্টনারের মাধ্যমে দেশব্যাপী ওয়ালটন এসির গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দেওয়া হচ্ছে। অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ সার্ভিস ইঞ্জিনিয়ার দ্বারা প্রতি ১০০ দিন পরপর এসির গ্রাহকদের দেওয়া হচ্ছে ফ্রি ক্লিনিং সার্ভিস।
এসি এক্সচেঞ্জ সুবিধা
‘এসি এক্সচেঞ্জ’ সুবিধার আওতায় গ্রাহকেরা যেকোনো ব্র্যান্ডের পুরোনো এসি বদলে ওয়ালটনের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ নতুন মডেলের এসি কেনার সুযোগ পাচ্ছেন। পুরোনো এসি জমা দিলে গ্রাহক তাঁর পছন্দ করা নতুন ওয়ালটন এসির মূল্য থেকে ২৫ শতাংশ ছাড় পাবেন।
ওয়ালটন এসি ক্রয়ে ‘আবারও মিলিয়নিয়ার’ হওয়ার সুযোগ
গরম ও আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪–এ ওয়ালটন এসি কিনে গ্রাহকেরা ‘আবারও মিলিয়নিয়ার’, অর্থাৎ ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া ওয়ালটন এসির প্রত্যেক গ্রাহকের জন্য রয়েছে নিশ্চিত উপহার। জিরো ইন্টারেস্টে ১২ মাসের সহজ কিস্তি সুবিধায় এবং নির্দিষ্টসংখ্যক ব্যাংকের ক্রেডিট কার্ডে জিরো ইন্টারেস্টে ৩৬ মাসের ইএমআই সুবিধায় ওয়ালটন এসি কিনতে পারছেন গ্রাহকেরা।
বৈশ্বিক বাজার প্রতিনিয়ত সম্প্রসারণ
বর্তমানে বিশ্বের ৫৫টির বেশি দেশে বিজনেস সম্প্রসারণ করেছে ওয়ালটন। সর্বাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী ডিজাইন, আন্তর্জাতিক মান এবং মূল্য প্রতিযোগিতা সক্ষমতায় বৈশ্বিক বাজারে অন্যান্য ব্র্যান্ডের চেয়ে এগিয়ে রয়েছে ওয়ালটন এসি। ফলে বিশ্বের বিভিন্ন দেশে ওয়ালটন ব্র্যান্ডের এসি অল্প সময়ের মধ্যে ক্রেতাদের আস্থা অর্জন করে নিতে সক্ষম হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকাসহ বিশ্বের উন্নত দেশগুলোতে প্রতিনিয়ত সম্প্রসারণ হচ্ছে ওয়ালটন এসির ব্র্যান্ড বিজনেস। এরই ধারবাহিকতায় সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চিলার টাইপ কমার্শিয়াল এসি রপ্তানি করছে ওয়ালটন। সিঙ্গাপুরের খ্যাতনামা মাউন্ট এলিজাবেথ ও জেনারেল হাসপাতালে স্থাপন করা হয়েছে ওয়ালটনের চিলার টাইপ এসি।