৩৪,৪৯৭ কোটি টাকায় পদ্মা ব্যারাজ করবে সরকার
সরকার ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ (প্রথম পর্যায়) নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে। আজ বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় এটি পাস হয়। রাজবাড়ীর পাংশায় ২.১ কিলোমিটার মূল বাঁধটি এ বছরের জুলাই থেকে ২০৩৩ সালের জুন মাস নাগাদ পানিসম্পদ মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। প্রকল্পটি দেশের ৩৭% জমিতে পানির সমস্যা সমাধান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচটি নদী পুনরুজ্জীবিতকরণ, সুন্দরবনের লবণাক্ততা নিরসন এবং কৃষি ও মাছের উৎপাদন বৃদ্ধি করে জীববৈচিত্র্য রক্ষা করবে।