কৃষিযন্ত্রে করছাড়ের প্রস্তাব অর্থমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্বাইন হার্ভেস্টার যন্ত্র দিয়ে ধান সংগ্রহের পর বস্তাবন্দী করা হচ্ছে।
ফাইল ছবি

কৃষিযন্ত্রের উৎপাদন ব্যয় কমানোর জন্য কৃষিতে ব্যবহৃত যন্ত্রের আগাম কর অব্যাহতির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আগামী ২০২৩-২৪ অর্থবছরে বাজেটে তিনি এই প্রস্তাব দেন। অর্থমন্ত্রী আজ জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ ও উৎপাদন ব্যয় কমানোর জন্য কিছু পণ্যের আমদানির ক্ষেত্রে আগাম কর অব্যাহতির প্রস্তাব করছি। এসব পণ্যগুলো হলো কৃষিকাজে ব্যবহৃত রাইস ট্রান্সপ্ল্যান্টার, ড্রায়ার, সব ধরনের স্প্রেয়ার মেশিন, পটেটো প্ল্যান্টার।

এ ছাড়া সব ধরনের কনটেইনার আমদানিতে কর অব্যাহতির প্রস্তাব করেন তিনি।