আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ সময়ে এসে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়াল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। ফলে ব্যক্তি করদাতা ও হিন্দু অবিভক্ত পরিবার জরিমানা ছাড়া আগামী ৩১ জানুয়ারি, ২০২৬ তারিখ পর্যন্ত রিটার্ন দিতে পারবে। এর আগেও আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হয়েছিল।