বাজারে এখনো চড়া লেবু–শসা–বেগুনের দাম
পবিত্র রমজান মাস শুরু হয়েছে এক সপ্তাহ। রোজা শুরুর আগে আগে বাজারে লেবু, শসা, বেগুন, মরিচ, পেঁয়াজ, মুরগিসহ বিভিন্ন পণ্যের দাম অনেকটা বেড়েছিল। এর মধ্যে দু-তিন দিনে পেঁয়াজ ও মুরগির দাম কমেছে। তবে লেবু, শসা, বেগুন এখনো চড়া দামে বিক্রি হচ্ছে।