ভ্যাট রিটার্ন দেওয়ার সময় বাড়িয়েছে এনবিআর
গত মার্চের জন্য অনলাইনে মূল্য সংযোজন কর বা মূসক বা ভ্যাটের রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ২৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই–ভ্যাট ইউনিট। ই–ভ্যাট ইউনিট গতকাল মঙ্গলবার জারি করা এক নোটিশে বিষয়টি জানিয়েছে। এতে বলা হয়, পয়লা বৈশাখে সরকারি ছুটি থাকায় ও ই–ভ্যাট সিস্টেম উন্নয়নের কারণে উদ্ভূত সমস্যা নিরসনে জনস্বার্থে ই–ভ্যাট সিস্টেমে মার্চ মাসের মেয়াদের অনলাইন রিটার্ন জমার সময়সীমা ২৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হলো।