বিনিয়োগে এতটা মন্দাবস্থা আগে দেখেনি বাংলাদেশ
উত্তরাধিকারসূত্রে অন্তর্বর্তী সরকার একটি পঙ্গু অর্থনীতি হাতে পেয়েছিল। এর পরের ১৫ মাসে অর্থনীতির ক্ষত কিছুটা সেরেছে, কিন্তু পুরোপুরি সুস্থ-সবল হয়নি। ফলে নির্বাচনের পরে নতুন সরকার উত্তরাধিকারসূত্রে একটি গতিহীন অর্থনীতিই হাতে পাবে। বিনিয়োগে মন্দা এর প্রধান কারণ। বিনিয়োগে এতটা মন্দাবস্থা অনেক বছর দেখেনি বাংলাদেশ।