ব্যবসায়ীর গভর্নর হওয়া যখন বিরল ঘটনা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান

নতুন গভর্নর নিয়োগ নিয়ে দেশের ভেতরেই বড় ধরনের চমক দিয়েছে নতুন বিএনপি সরকার। নতুন গভর্নর মোস্তাকুর রহমান পোশাক ও রিয়েল এস্টেট খাতের একজন ব্যবসায়ী। এর আগে বাংলাদেশে কখনোই কোনো ব্যবসায়ীকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়নি। এমনকি বিশ্বে একজন আপাদমস্তক ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগের উদাহরণও বিরল।