ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি এখন হচ্ছে না

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি সইয়ের বিষয়ে হালনাগাদ তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীছবি: প্রথম আলো

পিপিপি কর্তৃপক্ষের সিইও আশিক চৌধুরী জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি সইয়ের সম্ভাবনা নেই। ডিপি ওয়ার্ল্ড খসড়া চুক্তি পর্যালোচনার জন্য সময় চাওয়ায় এবং সরকারের মেয়াদ আর মাত্র দুই কার্যদিবস বাকি থাকায় এই সময়ে চুক্তি হচ্ছে না। আশিক চৌধুরী বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে নেগোসিয়েশন চলতে পারে। ২০১৯ সাল থেকে প্রকল্পটি নিয়ে কাজ চলছে।