দোকানপাট খোলা থাকবে ১১টা থেকে রাত ৯টা

বিপণিবিতান

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানিসংকট সৃষ্টি হলে গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা থেকে সন্ধ্যা ৬টায় দোকান বন্ধের সিদ্ধান্ত হয়েছিল, যা পরে এক ঘণ্টা বাড়ানো হয়।