জ্বালানি সমস্যার সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের চলমান জ্বালানি সমস্যা সমাধানে ন্যূনতম দুই বছর লাগবে, কারণ ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণে দেড়-দুই বছর সময় লাগে। রোববার অ্যামচেম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ ছাড়া অর্থনীতি এগোবে না, তাই আগামী দুই বছর সাবধান থাকতে হবে। সরকার দ্রুত গ্যাস অনুসন্ধান, সৌরবিদ্যুৎ ও কয়লা নিয়ে কাজ করছে; নতুন জ্বালানি নীতিও আসছে।