করমুক্ত আয়সীমা বাড়ল, টিআইএন শর্ত শিথিল

জাতীয় সংসদ ভবন

জাতীয় সংসদে অর্থবিল ২০২৬ পাসের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুরোধে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ থেকে বাড়িয়ে চার লাখ টাকা করা হয়েছে। ব্যাংক হিসাব খোলা বা জমি-ফ্ল্যাট নিবন্ধনে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। কালোটাকা বৈধকরণের সুযোগ সৃষ্টিকারী বিশেষ বিধান বাতিল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর ১০% থেকে ৫% এবং অনলাইন বিজ্ঞাপনে ভ্যাট ১৫% থেকে ৫% কমানো হয়েছে। চিংড়ি, ওষুধশিল্পসহ বিভিন্ন খাতের কাঁচামাল শুল্ক ও কর ছাড় পেয়েছে।