ডিএসইর নতুন চেয়ারম্যান হাফিজ মুহম্মদ হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাফিজ মুহম্মদ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন হাফিজ মুহম্মদ হাসান। গতকাল রোববার অনুষ্ঠিত ডিএসইর নবগঠিত পরিচালনা পর্ষদের সভায় তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

ডিএসই সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসইতে নতুন চারজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়। তাঁদেরই একজন ছিলেন হাফিজ মুহম্মদ হাসান। সংস্থাটিতে নতুন নিয়োগ পাওয়া অন্য তিন স্বতন্ত্র পরিচালক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন এবং ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটান কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা।