সারা বছর ৬০০ টাকায় বাটার জুতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর থেকে কারওয়ান বাজার আসেন শিহাব উদ্দিন। উদ্দেশ্য কারওয়ান বাজারে বাটার একটি বিক্রয়কেন্দ্র থেকে ভালোমানের জুতা কেনা। মাত্র ৬০০ টাকায় এক জোড়া জুতা কিনেছেন তিনি। শিহাবের মতো অনেকেই এখানে আসেন কম দামে জুতা কিনতে। বাটার এই শোরুমটি কারওয়ান বাজারে বিএসইসি ভবন এবং মেট্রোস্টেশনের পাশে অবস্থিত। বিক্রয়কেন্দ্রটিতে গিয়ে দেখা যায়, সেখানে বিভিন্ন ধরনের জুতার প্রকৃত মূল্যের ওপরে ৫০ শতাংশ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় রয়েছে।