অটিজম সেবা কার্যক্রমের ওপর ভ্যাট অব্যাহতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত বাজেটে অটিজম সেবা কার্যক্রমের ওপর ভ্যাট অব্যাহতির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী।
প্রস্তাবিত বাজেটে অটিজম সেবা কার্যক্রমের ওপর ভ্যাট অব্যাহতির পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য ‘মেডিটেশন সেবা’র ওপর ভ্যাট অব্যাহতি আরও এক বছরের জন্য বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
এ ছাড়া করোনাভাইরাস নিয়ন্ত্রণে কোভিড-১৯ টেস্ট কিট, পিপিই এবং টিকা আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি সুবিধা বহাল রাখা হয়েছে। গ্রামাঞ্চলে মানুষের স্যানিটেশন সুবিধা আরও সুলভ করতে স্থানীয়ভাবে উৎপাদিত ‘লং প্যান’-এর ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারেরও প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।