অনেক ব্যবসায়ী বিধিনিষেধ মানছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার আজ সোমবার থেকে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। বন্ধ রয়েছে সব শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র। সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে অনেক দোকান খোলা পাওয়া গেছে। কেউ কেউ দোকানের শাটার অর্ধেক নামিয়ে রেখেছেন। অনেক ব্যবসায়ীই বিধিনিষেধ মানছেন না। তবে রাস্তায় কোনো বাস চলাচল করতে দেখা যায়নি।

১ / ৫
গুলশান-বাড্ডা লিংক রোডে বেলা সাড়ে ১১ টায় রাস্তায় কোনো গণপরিবহন চোখে পড়েনি। কিছু দোকানপাট খোলা দেখা গেছে, কিছু ছিল আংশিক খোলা। বন্ধও দেখা গেছে অনেক দোকানপাট।
ছবি: শুভংকর কর্মকার
২ / ৫
দুপুরে গুলশান–বাড্ডা লিংক রোডের চিত্র
ছবি: শুভংকর কর্মকার
৩ / ৫
প্রগতি সরণিতে অনেক দোকানপাটই খোলা দেখা গেছে।
ছবি: শুভংকর কর্মকার
৪ / ৫
বেলা ১২টায় প্রগতি সরণির চিত্র। অনেক দোকানের শাটার অর্ধেক খোলা দেখা গেছে
ছবি: শুভংকর কর্মকার
৫ / ৫
উত্তরায় সব বড় শপিং মলগুলো বন্ধ। ফুটপাত, অলিগলি সব খোলা।
ছবি: জাহাঙ্গীর শাহ