ছাড় পাচ্ছেন গ্রামগঞ্জের মুড়ি ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মুড়ি ও তাজা ফলে ভ্যাট অব্যাহতির ঘোষণা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘মুড়ির স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করছি। এর ফলে গ্রামগঞ্জের মুড়ি ব্যবসায়ীরা ছাড় পাচ্ছেন।’

এ ছাড়া তাজা ফলের ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদানের প্রস্তাব করেন।

আজ ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। জাতীয় সংসদে বেলা তিনটায় এই বাজেট পেশ করা হয়।