নাজমা দৌলা মারা গেছেন

এসিআই লিমিটেডের পরিচালক নাজমা দৌলা বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা গেছেন। তিনি এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলার স্ত্রী।

নাজমা দৌলার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্বামী আনিস উদ্ দৌলা, মেয়ে সুস্মিতা আনিস, ছেলে আরিফ দৌলা, পুত্রবধূ রুমানা রশিদ ঈশিতা, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বৃহস্পতিবার গাজীপুরের বাড়িতে বাদ জোহর জানাজার পর তাঁকে দাফন করা হয়।

নাজমা দৌলার পরিবার তাঁর রুহের মাগফিরাত কামনায় সবাইকে দোয়া করার অনুরোধ জানিয়েছে।