পাঁচ বিষয়কে অগ্রাধিকার, জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৭.২ %
করোনার মধ্যেও ২০২১-২২ অর্থবছরের বাজেটে ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী। এ জন্য কিছু পণ্য ও সেবার ওপর কর বাড়ানো হয়েছে, আবার ছাড়ও দেওয়া হয়েছে। তবে বাজেট করতে গিয়ে পাঁচ বিষয়কে বিবেচনায় নিয়েছেন অর্থমন্ত্রী।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, আমদানি পর্যায়ের শুল্ক, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন করসংক্রান্ত প্রস্তাবসমূহ প্রদানের ক্ষেত্রে নিম্নের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে।
এগুলো হলো করোনাভাইরাসের (কোভিড-১৯) ফলে সৃষ্ট বৈশ্বিক মহামারিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয়, রপ্তানিমুখী শিল্প বহুমুখীকরণ এবং তার সংযোগ শিল্পে প্রণোদনা।
স্বাস্থ্য, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, অটোমোবাইল, ইলেকট্রনিকস এবং আইসিটি খাতের বিকাশ ও উন্নয়ন।
ব্যবসায় সহজীকরণ সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নয়ন এবং
স্থানীয় শিল্পের বিকাশ ও প্রতিরক্ষণে শুল্কহার যৌক্তিককরণের মাধ্যমে অভ্যন্তরীণ রাজস্ব (মূল্য সংযোজন কর ও আয়কর) আহরণ বৃদ্ধি।