২০১৫ সালে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) সরকারের সামাজিক নিরাপত্তা কৌশলপত্রের খসড়া তৈরি করে দিয়েছিল। ওই খসড়ায় সর্বজনীন পেনশন স্কিমের সুপারিশ করা হয়েছিল। পরে তা ওই কৌশলে সন্নিবেশিত করা হয়। তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সর্বজনীন পেনশন-ব্যবস্থা চালু করার জন্য কয়েক বছর চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি তা চালু করে যেতে পারেননি। দেরিতে হলেও এখন সর্বজনীন পেনশন-ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক সুরক্ষা বিবেচনায় এটি অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। তবে বাস্তবায়নে চ্যালেঞ্জ আছে।
এসব কারণে সর্বজনীন পেনশন-ব্যবস্থা চালুর ক্ষেত্রে তাড়াহুড়ো করার কিছু নেই। ধীরে ধীরে সময় নিয়ে সাবধানে পেনশন স্কিমের কাঠামো ও নীতিমালা তৈরি করতে হবে।
পেনশন সুবিধাভোগীরা নিয়মিত টাকা দেবেন। যাঁরা এই টাকা বিনিয়োগ করবেন, তাঁরা যেন সঠিক জায়গায় বিনিয়োগ করেন। এই টাকা যেন লুটপাটনা হয়। তাহলে সরকারকে বিশাল ঘাটতির মুখে পড়তে হবে।
এ ছাড়া পেনশন সুবিধাভোগী চিহ্নিত করার ক্ষেত্রে স্বজনপ্রীতি ও রাজনৈতিক বিবেচনা বাদ দিতে হবে। এ ছাড়া যাঁরা সুবিধাভোগীর টাকা বিনিয়োগ করবেন, তাঁরা যেন স্বচ্ছতার সঙ্গে তা করেন, সেটি নিশ্চিত করতে হবে। সার্বিকভাবে সর্বজনীন পেনশন-ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করা জরুরি।
আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক, পিআরআই