বছরের সেরা বিক্রেতার পুরস্কার জিতল পুমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২১-এ বছরের সেরা এক্সপেরিয়েনশিয়াল রিটেইলারের পুরস্কার পেয়েছে পুমা। ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সহযোগিতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে।

এদিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে যাত্রা শুরু করেছে পুমার নতুন ফ্ল্যাগশিপ স্টোর। এর আগে ২০১৯ সালে রাজধানী ঢাকার বনানী ১১ নম্বর রোডে ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে ব্যবসা শুরু করে পুমা, যা মানুষের মধ্যে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। এই ধারা অব্যাহত রাখতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুমার নিজস্ব বিক্রয়কেন্দ্র তৈরির পরিকল্পনা আছে বলে ডিবিএল গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে।