শামসুল আলম পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামসুল আলম

পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদ্য সাবেক সদস্য শামসুল আলম প্রতিমন্ত্রী হচ্ছেন। তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ পেতে যাচ্ছেন। আগামী রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে বলে জানা গেছে। তিনি টানা ১২ বছর জিইডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৩০ জুন তাঁর চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হয়।

আজ সকালে মুঠোফোনে কথা বলার সময় শামসুল আলম পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বলে প্রথম আলোকে জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার ১২ বছরের কাজের স্বীকৃতি দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিমন্ত্রীর দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

শামসুল আলম বলেন, ‘আগামী রোববার শপথ গ্রহণের সময় ঠিক হয়েছে।

বর্তমান সরকার প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর ২০০৯ সালে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য হিসেবে দায়িত্ব পান শামসুল আলম। এরপর কয়েকবার তাঁর চুক্তিভিত্তিক মেয়াদ বাড়ানো হয়।

জিইডির সদস্য হিসেবে তাঁর দায়িত্ব পালনের সময়ে তিনটি পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনাসহ ১১৪টি প্রকাশনা প্রকাশ করা হয়। জিইডি-এর সদস্য হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি তিন দশকেরও বেশি সময় ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।