প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

পাট অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) সত্যকাম সেনের নেতৃত্বে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিন মাশরুল খান ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ অনুযায়ী ১৯টি পণ্যে পাটের বস্তার সঠিক ব্যবহার, পাটের বস্তার জোগান ও দেশব্যাপী পরিচালিত অভিযানের অগ্রগতি পরিদর্শন করেন।আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর চৌধুরীপাড়া বাজারেছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় তিনটি প্রতিষ্ঠানকে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পাট অধিপ্তর। এর মধ্যে মেসার্স রিপন রাইস এজেন্সিকে ১০ হাজার, মেসার্স দি ভুইয়া রাইস এজেন্সিকে ১০ হাজার ও মেসার্স খান রাইস এজেন্সিকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর চৌধুরীপাড়া বাজারে পাট অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) সত্যকাম সেনের নেতৃত্বে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিন মাশরুল খান ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ অনুযায়ী ১৯টি পণ্যে পাটের বস্তার সঠিক ব্যবহার, পাটের বস্তার জোগান ও দেশব্যাপী পরিচালিত অভিযানের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। একই সঙ্গে মালিবাগ মার্কেটের সব পাইকারি চাল ব্যবসায়ীকে প্লাস্টিকের বস্তায় থাকা চাল দ্রুত বিক্রির জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো ব্যবসায়ী প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরে কারওরান বাজারে আইনটি বাস্তবায়নের জন্য প্রচারণা চালানো হয়।

উল্লেখ্য, পণ্যে পাটজাত মোরকের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী ১৯টি পণ্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক রয়েছে। এসব পণ্যে কেউ যদি প্লাষ্টিকের ব্যবহার করেন, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে দেশব্যাপী অভিযান চলছে।